শিরোনাম

পেঁপে খাওয়ার ক্ষেত্রে যাদের সতর্ক হওয়া জরুরি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-২৪
ছবি: সংগৃহীত

গরমের দিনে হোক বা নাশতার টেবিলে—পেঁপে আমাদের পরিচিত ফল। এতে ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট ও পাচক এনজাইম পাপেইন রয়েছে, যা হজমে সাহায্য করে, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক উজ্জ্বল রাখে। এজন্য একে অনেকে ‘প্রাকৃতিক ওষুধ’ বলে থাকেন।

তবে বিশেষজ্ঞদের মতে, সব মানুষের জন্য পেঁপে সমান উপকারী নয়। সম্প্রতি ভারতের জাতীয় স্বাস্থ্য সংস্থা, সায়েন্স ডাইরেক্ট এবং ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের গবেষণায় দেখা গেছে, কিছু নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্য পেঁপে ঝুঁকিপূর্ণ হতে পারে।

🔹 ল্যাটেক্স অ্যালার্জি থাকলে: পেঁপেতে থাকা চিটিনেজ প্রোটিন তীব্র অ্যালার্জি প্রতিক্রিয়া তৈরি করতে পারে।
🔹 গর্ভবতী নারী: কাঁচা বা আধাপাকা পেঁপে গর্ভাশয়ে সংকোচন ঘটিয়ে অকাল প্রসবের ঝুঁকি বাড়ায়।
🔹 হৃদরোগী: পেঁপের কিছু উপাদান হৃদস্পন্দনে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যাদের হার্ট অ্যারিথমিয়া আছে।
🔹 হাইপোথাইরয়েড রোগী: থাইরয়েড হরমোনের কার্যকারিতায় বাধা সৃষ্টি করে বিপাক প্রক্রিয়া ধীর করতে পারে।
🔹 কিডনিতে পাথরের ঝুঁকি থাকলে: অতিরিক্ত ভিটামিন সি অক্সালেট স্টোন তৈরি করতে পারে।

অতএব, যাদের এ ধরনের শারীরিক সমস্যা আছে তাদের পেঁপে খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

error: Content is protected !!