সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ফলে চলতি বছরে বিভাগজুড়ে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
মারা যাওয়া তিন শিশু হলো রাইয়ান, তাউসিফ ও আমায়রা। তাদের প্রত্যেকের বয়স এক বছরের কম। তারা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন ২৮৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে একজন নতুন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে ৫৬ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মৃতদের মধ্যে চারজনের ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে হাম আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা গেছে। অন্যদের মৃত্যু হামের উপসর্গজনিত বলে বিবেচিত হচ্ছে এবং তারা সন্দেহভাজন রোগী হিসেবে
