ওসমানীনগরের সাংবাদিক হারুনুর রশীদ আর নেই: জানাজা আজ বাদ আছর

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-05-01

সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হারুনুর রশীদ আর নেই। তিনি শুক্রবার (১ মে) ভোরে হঠাৎ স্ট্রোক করে ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুম হারুনুর রশীদ মায়ার টিভি পেইজের পরিচালনাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, মরহুমের জানাজা নামাজ আজ শুক্রবার বাদ আছর বিকাল সাড়ে ৫টায় ওসমানীনগরের তাজপুর কদমতলা বরায়া কাজির গাঁও শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এদিকে সাংবাদিক হারুনুর রশীদের মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

error: Content is protected !!