ছবি সংগৃহীত
শীত বাড়লে বাড়ে বিদ্যুৎ বিলের চাপ। তাই অনেকেই হিটার চালাতে সংকোচ বোধ করেন। তবে ঘর গরম রাখার জন্য শুধু হিটারের ওপর নির্ভর করা নয়—কিছু সহজ কৌশল ও পরিকল্পনা আপনাকে দিতে পারে আরামদায়ক উষ্ণতা। চলুন জেনে নেওয়া যাক ঠান্ডা মোকাবিলায় ১৮টি কার্যকর ও বাস্তবসম্মত উপায়—
সূর্যের আলোকে কাজে লাগান
দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ঘরে ঢুকতে দিন। প্রাকৃতিক আলো ঘর উষ্ণ রাখার পাশাপাশি ব্যাকটেরিয়া কমায়, বাতাস বিশুদ্ধ রাখে এবং মানসিক চাপ হ্রাসে সহায়তা করে। সন্ধ্যায় সূর্যাস্তের পর পর্দা টেনে দিলে সারাদিনের তাপ ঘরে সংরক্ষণে সাহায্য করে।
থার্মাল পর্দা ব্যবহার করুন
দিনে আলো ঢুকতে দিন, আর রাতে তাপ ধরে রাখতে থার্মাল কার্টেন বা ব্ল্যাকআউট শেড ব্যবহার করুন। এগুলো পর্দার ভেতরে বাতাস আটকে ইনসুলেশন তৈরি করে, ফলে বাইরে থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে না।
জানালায় ওয়েদারাইজিং করুন
জানালার ছোট ফাঁকফোকর দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে ঘর দ্রুত ঠান্ডা করে দেয়। ককিং দিয়ে ফাঁক বন্ধ করুন, স্যাশ ও ফ্রেমে ওয়েদারস্ট্রিপিং লাগান, আর উইন্ডো ফিল্ম ব্যবহার করে ইনসুলেশন বাড়ান। শেষে পর্দা ঝুলিয়ে অতিরিক্ত সুরক্ষা নিন।
রান্নাঘরের তাপ ব্যবহার করুন
রান্না ও বেকিংয়ের সময় তৈরি হওয়া তাপ আশপাশের পরিবেশ গরম রাখে। বেকিং শেষে ওভেন বন্ধ করে দরজা অল্প খুলে দিলে তার ভেতরের গরম বাতাস ঘর উষ্ণ করবে।
হট ওয়াটার বটলের সুবিধা
ঘুমাতে যাওয়ার আগে বিছানায় হট ওয়াটার বটল রাখলে দ্রুত উষ্ণতা পাওয়া যায়।
গরম পানির বাষ্প কাজে লাগান
শাওয়ারের সময় বাথরুমের দরজা খানিকটা খোলা রাখলে গরম বাষ্প আশপাশের ঘর উষ্ণ করবে এবং আর্দ্রতাও বজায় রাখবে।
স্তরে স্তরে পোশাক পরুন
হিটিং কম থাকলে শরীরকে উষ্ণ রাখা জরুরি। ভেতরে থার্মাল বেস লেয়ার, তারপর হুডি বা সোয়েটশার্ট, শেষে ফ্লিস/উল বা কটন জ্যাকেট। পায়ে মোজা, হাতে গ্লাভস, মাথায় উলের টুপি পরলে ঠান্ডা কম অনুভূত হয়।
বিছানা আগে থেকেই গরম করুন
ঘুমানোর আগে হেয়ার ড্রায়ার দিয়ে কয়েক সেকেন্ড বিছানা গরম করলে সহজেই আরাম পাওয়া যায়।
বিছানা জানালা থেকে সরান
জানালার পাশে বিছানা থাকলে কাচের ঠান্ডা ভাবের কারণে ঘুমের সময় বেশি ঠান্ডা লাগে। তাই বিছানা জানালা থেকে দূরে রাখুন।
হিউমিডিফায়ার ব্যবহার করুন
শীতকালে বাতাসে আর্দ্রতা কমে গিয়ে ঠান্ডা বেশি অনুভূত হয়। হিউমিডিফায়ার আর্দ্রতা বাড়িয়ে আরামদায়ক উষ্ণতা দেয়।
ফ্লোর রাগ বিছান
মেঝে থেকে অনেক তাপ নষ্ট হয়। মোটা ও বড় রাগ বিছিয়ে দিলে ঠান্ডা কমে এবং ঘর গরম থাকে।
ড্রাফট স্টপার ব্যবহার করুন
দরজা-জানালার নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢোকা ঠেকাতে ড্রাফট স্টপার ব্যবহার করুন। চাইলে মোটা তোয়ালে রোল করে DIY ড্রাফট ব্লকারও বানাতে পারেন।
ঘরের ইনসুলেশন উন্নত করুন
দেয়াল, জানালা ও দরজার ফাঁক ককিং দিয়ে বন্ধ করুন। প্রয়োজনে স্প্রে ফোম বা ফোম বোর্ড ব্যবহার করুন। বাইরে খোলা জায়গায় এক্সপ্যান্ডিং ফোম লাগালে ইনসুলেশন আরও কার্যকর হয়।
ইলেকট্রিক আউটলেট সিল করুন
বৈদ্যুতিক সকেটের ফাঁক দিয়েও ঠান্ডা বাতাস ঢুকে ঘর ঠান্ডা করে। সকেটে আউটলেট ইনসুলেটর লাগিয়ে এই সমস্যা দূর করা সম্ভব।
হিটার ছাড়া ঘর উষ্ণ রাখা কিছুটা কঠিন হলেও অসম্ভব নয়। সূর্যের আলো ব্যবহার, জানালা-দরজার ইনসুলেশন, থার্মাল পর্দা ও রাগ বিছানোর মতো ব্যবস্থা নিলে তৈরি করা যায় আরামদায়ক ঘর। আর স্মার্ট পরিকল্পনার মাধ্যমে খরচ কমিয়ে পুরো শীতই কাটতে পারে স্বস্তিদায়কভাবে।
