শিরোনাম

তারুণ্যের উৎসব উপলক্ষে শোভাযাত্রায় ব্যাংক কর্মকর্তাদের অংশগ্রহণের নির্দেশ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-০৪
ছবি: সংগৃহীত

আগামীকাল ৫ আগস্ট ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ নিশ্চিত করতে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই উৎসবের অংশ হিসেবে নভোথিয়েটার, বিজয় সরণি ও তেজগাঁও এলাকায় দুপুর ১টায় একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেবেন।

ব্যাংকগুলোর প্রতি অনুরোধ জানানো হয়েছে, নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানারে শোভাযাত্রায় অংশগ্রহণ নিশ্চিত করতে। ইতোমধ্যে বেশিরভাগ ব্যাংক ব্যানার প্রস্তুত করছে এবং ঢাকাস্থ প্রধান কার্যালয় ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রস্তুতি নিচ্ছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, তারা বাংলাদেশ ব্যাংকের চিঠি পেয়েছেন এবং শোভাযাত্রায় অংশ নিতে একটি প্রতিনিধি দল প্রস্তুত করছেন।

error: Content is protected !!