বালাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদযাপন: শিক্ষার্থীদের মাঝে সাইবার বুলিং নিয়ে সচেতনতা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৫-২৭

বালাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদযাপন: শিক্ষার্থীদের মাঝে সাইবার বুলিং নিয়ে সচেতনতা

ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যে বালাগঞ্জে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। 

রোববার (২৬মে) উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সাইবার বুলিং এবং নিরাপদ চলাচল বিষয়ে সচেতনতা বৃদ্ধি, ভূমি সেবার সহজলভ্যতা এবং প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়।

এ উপলক্ষে বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ জানান, আগামী ২৫ থেকে ৩১ জুন পর্যন্ত ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা কেন্দ্র চালু থাকবে।

অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাগির হোসেন, ভূমি অফিস সহায়ক পারভীন বেগম ও অফিস সহায়ক মনোয়ার হোসেন প্রমূখ।

error: Content is protected !!