ছবি: সংগৃহীত
আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে নির্বাচনের আগেই সিলেট বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে রয়েছেন আবদুল কাইয়ূম চৌধুরী। তিনি সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল শুক্রবার। সিলেট বিভাগ থেকে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন আবদুল কাইয়ূম চৌধুরী। ফলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তার পরিচালক নির্বাচিত হওয়া এখন প্রায় নিশ্চিত।
বিসিবির নির্বাচন কাঠামো অনুযায়ী জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচনের সুযোগ রয়েছে।
এবার সিলেটের পাশাপাশি রাজশাহী ও রংপুর বিভাগেও একক প্রার্থী থাকায় আরও তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আহমেদ একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে তিনজন করে এবং বরিশালে দুইজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ফলে এসব বিভাগে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে শনিবার।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা ক্যাটাগরিতে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তিনি এর আগেও বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিপিএলের প্রথম আসরে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ছিলেন।
রিটার্নিং কর্মকর্তা তাহেরুল হক চৌহান জানিয়েছেন, বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা
