উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: নিহত ৪, আহত বহু, মেট্রোরেলের বগি রিজার্ভ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২১
ছবি সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হওয়া বিমানটি এফ-৭ বিজেআই মডেলের ছিল। এতে পাইলটসহ কমপক্ষে ৪ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। নিহতদের একজন ঘটনাস্থলে, দুজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ও পাইলট সিএমএইচ হাসপাতালে মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, অন্তত ৬০ জন দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আহতদের দ্রুত পরিবহনের সুবিধার্থে মেট্রোরেলের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে বলে পুলিশ সদর দফতর জানিয়েছে। রিজার্ভ রাখা বগিটি নারী বগির পাশের, সামনের দিক থেকে দ্বিতীয় বগি।

error: Content is protected !!