শাহজালাল (র.) মাজারের দানবাক্সে স্বর্ণালংকারসহ মিললো ১৭ লাখ টাকার বেশি অনুদান

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-২২
ছবি : সংগৃহীত

সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (র.) মাজারে মাত্র চার দিনে দানবাক্স ও ডেকচিতে জমা হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকারও বেশি অনুদান। এর মধ্যে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকারও পাওয়া গেছে।
সোমবার (২২ জুন) দিনব্যাপী দানবাক্স ও ডেকচিতে জমা হওয়া অর্থ গণনা শেষে এ তথ্য জানিয়েছে জেলা প্রশাসন।
জানা যায়, গত বৃহস্পতিবার মাজার কর্তৃপক্ষের ডেকচিগুলো সিলগালা করার পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে ৯টি দানবাক্স স্থাপন করা হয়। চার দিন পর সোমবার জোহরের নামাজের পর জেলা প্রশাসনের কর্মকর্তারা দানবাক্স ও ডেকচিগুলো খুলে অর্থ গণনার কাজ শুরু করেন।
এ সময় সিলেটের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম মাজার প্রাঙ্গণে উপস্থিত ছিলেন এবং পুরো কার্যক্রম তদারকি করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দান কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিতভাবে দানবাক্স খোলা ও অর্থ গণনার এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

error: Content is protected !!