রিয়াদ-সিলেট সরাসরি ফ্লাইট চালুর দাবিতে রিয়াদে মতবিনিময় ও সংবাদ সম্মেলন​

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-০৮

সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘রিয়াদ-সিলেট’ রুটে সরাসরি বিমান ফ্লাইট চালুর লক্ষ্যে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ মে) রিয়াদের একটি অভিজাত রেস্টুরেন্টে ‘রিয়াদ-সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদ’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​রিয়াদ-সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আব্দুল আজিজ মাসুক-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাম্মদ ওলীউর রহমান মানিক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সিলেট বিভাগের বিপুল সংখ্যক প্রবাসী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​সভায় বক্তারা বলেন, রিয়াদ থেকে সরাসরি সিলেটে ফ্লাইট না থাকায় প্রবাসীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কানেক্টিং ফ্লাইটের দীর্ঘসূত্রিতা ও বাড়তি খরচের কারণে সাধারণ প্রবাসীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হন। বক্তারা জোর দিয়ে বলেন, রিয়াদ-সিলেট সরাসরি ফ্লাইট চালু হলে লাখো প্রবাসীর সময় ও যাতায়াত ব্যয় সাশ্রয় হবে।যেটা প্রবাসীদের অধিকার ও প্রাণের দাবি।
​সংবাদ সম্মেলনে জানানো হয়, এই দাবি আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশ সরকারের নীতিনির্ধারণী মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার ও বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত উপদেষ্টা হুমায়ুন কবিরের আন্তরিক সহযোগিতা কামনা করেন প্রবাসীরা।
​বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সদিচ্ছা ও আধুনিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতায় সিলেটবাসীর এই প্রাণের দাবি অচিরেই বাস্তবায়িত হবে।
দ্রুততম সময়ের মধ্যে এই রুটে ফ্লাইট চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। ​অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করায় সকল প্রবাসী ও সুধীজনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পরিষদের নেতৃবৃন্দ।

error: Content is protected !!