বালাগঞ্জের মোরার বাজারে ‘ইউনিক কসমেটিকস এন্ড লেডিস শপ’-এর শুভ উদ্বোধন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-09-23

বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গহরপুর মোরার বাজারে নারীদের যাবতীয় প্রসাধনী ও ফ্যাশন পণ্যের আধুনিক প্রতিষ্ঠান ‘ইউনিক কসমেটিকস এন্ড লেডিস শপ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার ( ২৩ সেপ্টেম্বর) বিকেলে মোরার বাজারস্থ ছমির প্লাজায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন সম্পন্ন হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন গহরপুর জামিয়ার শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুল হাই উমরপুরী। উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রাসেল মিয়া, সমাজকর্মী আব্দুস ছালাম, আব্দুল জলিল, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক আব্দুস শহীদ, সাংবাদিক শাহ মো. হেলাল, বালাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আজমান আলী, মোরারবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. নাজিম উদ্দিন,
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রায়হান আহমদ প্রমূখ।
​প্রতিষ্ঠানটিতে দেশি-বিদেশি মানসম্মত কসমেটিক্স, আকর্ষণীয় লেডিস ব্যাগ, পার্স ব্যাগ, আধুনিক ডিজাইনের লেডিস জুতা, সাজসজ্জা ও উপহার সামগ্রীসহ নারীদের যাবতীয় আধুনিক প্রসাধন সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাবে।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রায়হান আহমদ বলেন, স্থানীয় ক্রেতাদের হাতের নাগালে আধুনিক ও গুণগত মানসম্পন্ন প্রসাধন সামগ্রী পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। গ্রাহকদের আস্থা ও সর্বোচ্চ সেবাকে প্রাধান্য দিয়ে সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য সরবরাহ করতে আমরা বদ্ধপরিকর।
​অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। পরিশেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

error: Content is protected !!