শিরোনাম

ওসমানীনগরে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গর্জে উঠলো নেতাকর্মীরা

: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০২৫-০৮-০৫

সিলেটের ওসমানীনগর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এবং নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

সোমবার (৪আগস্ট) দুপুর ২টায় উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলার আটটি ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন বিক্ষোভে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ।
বক্তব্য দেন প্রধান অতিথি, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি।

তিনি বলেন, “ইলিয়াস আলীর সাজানো বাগানে কেউ ভাগ বসাতে এলে তাকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে। যারা বহিষ্কৃত, সুবিধাভোগী, তারা যেন অতিরিক্ত বাড়াবাড়ি না করে—না হলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।”
তিনি আরও বলেন, “এই বাগানের সৌন্দর্য রক্ষা করতে হবে। তাহসিনা রুশদী লুনার নেতৃত্বে সিলেট-২ আসনের রাজনীতিতে নতুন গতি আসবে। সকল ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেদোয়ান আহমদ, তাজুল আহমদ, কালাম আহমদ, হাবিবুর রহমান, রেজন আহমদ, আকিক চৌধুরী, জাকির হুসাইন, বদরুল, সাইদুল ইসলাম, আক্কাস আলী, কবির আহমদ, এমদাদ আহমেদ ও কয়েছ আহমদ।

সম্মানিত অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু এবং ধর্ম বিষয়ক সম্পাদক আ. আউয়াল চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লয়লুছ আহমদ, রিমন মাহমুদ রাসেল, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির আহমদ, সাহেদ আহমদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুনাইদ আহমদ এবং আটটি ইউনিয়ন থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী।

error: Content is protected !!