শিরোনাম

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত ৩৫

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২২

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর নব্য রাজনৈতিক প্রেক্ষাপট। আজ মঙ্গলবার বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত অন্তত ৩৫ জন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকেল ৪টা ১০ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর কিছুক্ষণ আগে, বিকেল পৌনে ৪টার দিকে, শিক্ষার্থীরা সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখানে পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন।

জানা গেছে, দুপুর আড়াইটার দিকে ‘ভুয়া ভুয়া’ ও ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’—এমন নানা স্লোগানে শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

বিকেল সোয়া ৫টা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল।

error: Content is protected !!