সাদা পাথর লুটকাণ্ডে পাঁচজন আটক

: আব্দুল হামিদ, কোম্পানিগঞ্জ (সিলেট) থেকে
প্রকাশ: ২০২৫-০৮-১৬

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের মামলায় পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৬ আগস্ট) ভোরে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), তার ছেলে আবু সাঈদ (২১) এবং নাজিরেরগাঁও গ্রামের মৃত মনফর আলীর ছেলে আবুল কালাম (৩২)। এ তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এছাড়া, সাদা পাথর ক্রাশ করে ট্রাকে পরিবহনের সময় সিলেট–কোম্পানীগঞ্জ সড়কের বিমানবন্দর এলাকার চেকপোস্টে লাছুখাল গ্রামের শহিদ মিয়ার ছেলে ইমান আলী (২৮) ও জাহাঙ্গীর আলম (৩৫) কে গ্রেফতার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন কুমার কর্মকার জানান, খনিজ সম্পদ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

error: Content is protected !!