শিরোনাম

ওসমানীনগরে গণঅভ্যুত্থান দিবস পালিত

: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০২৫-০৮-০৫

দেখতে দেখতে আবারও ফিরে এলো ক্যালেন্ডারের পাতায় ৫ আগস্ট—ছাত্র-জনতার ঐতিহাসিক ‘৩৬ জুলাই’। ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে অবসান ঘটে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের একনায়কতান্ত্রিক শাসনের। পরবর্তীতে দিনটি ছাত্র-জনতার কাছে ‘৩৬ জুলাই’ নামে পরিচিতি পায়।

এই উপলক্ষে সোমবার (৫ আগস্ট) সকাল ১০টায় ওসমানীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান ২০২৪’ এবং ‘জুলাই যোদ্ধাদের সম্মেলন’ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ দিদারুল ইসলাম কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা জামায়াতের আমীর আনহার আহমদ, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া প্রমুখ।

জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন তানভীর আহমদ, ইমরান আহমদ রুবেল, আশরাফুল ইসলাম, ইব্রাহিম আহমদসহ আরও অনেকে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আলোচনা পর্বে অতিথিরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর পটভূমি, কর্তৃত্ববাদী শাসন থেকে স্বৈরতন্ত্র এবং সেখান থেকে ফ্যাসিবাদ ও মাফিয়া শাসনে উত্তরণের প্রেক্ষাপট তুলে ধরেন। ছাত্র-জনতার কৌশলী ও সাহসী ভূমিকার ইতিহাসও তারা তুলে ধরেন।

আলোচনার ফাঁকে প্রদর্শিত হয় ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘জুলাই ৩৬’। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!