ধানমন্ডিতে এপেক্সের শোরুমে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

: অনলাইন ডেস্ক
প্রকাশ: 2026-09-10
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি জুতার শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শোরুমটিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সোয়া ১০টার দিকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য আরও চারটি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

error: Content is protected !!