শিরোনাম

সিলেটে সোমবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১১-০২
ছবি সংগৃহীত

সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন, ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ সিলেটের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের কাজের জন্য আগামী সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে ১১ কেভি শিবগঞ্জ ফিডার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ারসহ আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ থাকবে না।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, উন্নয়ন প্রকল্পের আওতায় রাইট-অফ-ওয়ে বরাবর গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন, বিতরণ লাইন সংস্কার ও ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজ সম্পন্ন করা হবে।

নিরাপত্তার স্বার্থে ওই সময়ে লাইনকে চালু অবস্থায় রয়েছে বলে বিবেচনা করতে অনুরোধ করা হয়েছে, যাতে কেউ অসাবধানতাবশত দুর্ঘটনার শিকার না হন। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন।

 

error: Content is protected !!