শিরোনাম

সিলেট বিভাগে এইচএসসি পাসের হার ৫১.৮৬ শতাংশ — জিপিএ-৫ পেয়েছে ১,৬০২ শিক্ষার্থী

: এস এম হেলাল
প্রকাশ: ২০২৫-১০-১৬
ছবি সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডসহ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিজ নিজ ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করে।

ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, সিলেট বিভাগে পাসের হার ৫১.৮৬ শতাংশ। অর্থাৎ এ অঞ্চলের প্রায় অর্ধেক শিক্ষার্থী এবার অকৃতকার্য হয়েছে। তবে যারা পাস করেছে, তাদের মধ্যে ১,৬০২ জন জিপিএ-৫ অর্জন করেছে।

সিলেট বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৬৯,৯৪৪ জন। এর মধ্যে ৬৯,১৭২ জন পরীক্ষায় অংশ নেয়।

error: Content is protected !!