বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস থামে ২৪৭ রানে। এরপর ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা তোলে ৪৫৮ রান, যা তাদের বড় লিড এনে দেয়।
দ্বিতীয় ইনিংসে ২১১ রানের ঘাটতি নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় পুরো দল। ফলে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হেরে যায় মিরাজ-শান্তরা।
এই হারের মাধ্যমে শ্রীলঙ্কা সফরের দুই টেস্টের সিরিজও হারল টাইগাররা।
