যৌতুক

: আব্দুর রশীদ লুলু
প্রকাশ: 2026-10-04
আব্দুর রশীদ লুলু

মা বাবার ছিল শুধু
আদুরে এক কন্যা
দিনে দিনে বড় হলো
নামল শোকের বন্যা।

আদুরে সেই মেয়েটির
নাম হলো সাজনা
কপালে তার লেখা ছিল
যেন শুধুই লাঞ্ছনা।

মেহেদী রঙ মুছতে না মুছতে
ভাঙলো তার ঘর
পিতা-মাতার দারিদ্র্যতায়
স্বামী হলো পর।

এত কিছুর মূলে হলো
একমাত্র যৌতুক
সাজনার বিয়েটা যেন
একটুখানি কৌতুক।

—————————————————————————————————————————————————————————————————
লেখক: সম্পাদক- আনোয়ারা (শিকড়সন্ধানী প্রকাশনা), আনোয়ারা হোমিও হল, আনোয়ারা কমপ্লেক্স-লুলু সেন্টার, দেওয়ান বাজার, গহরপুর, বালাগঞ্জ, সিলেট। মোবাইল- ০১৭২৮-০৭৩৮৫২

error: Content is protected !!