জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট বন্ধের প্রতিবাদের অংশ হিসেবে আগামী ১৮ জুলাইকে ‘ফ্রি ইন্টারনেট ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব মোবাইল অপারেটরের গ্রাহকরা বিনামূল্যে এক জিবি ইন্টারনেট ডেটা পাবেন, যার মেয়াদ হবে পাঁচ দিন।
বুধবার (৯ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক চিঠির মাধ্যমে সব মোবাইল অপারেটরকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, অপারেটরগুলো আগেই তাদের গ্রাহকদের এসএমএস পাঠিয়ে ফ্রি ডেটা অফারটি জানিয়ে দেবে। এসএমএসে উল্লেখ থাকবে— ‘কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই পাচ্ছেন এক জিবি ডাটা ফ্রি। মেয়াদ পাঁচ দিন।’
