অস্ট্রেলিয়ায় ট্রফির লক্ষ্য নিয়ে যাচ্ছেন সোহানরা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-০৬
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এবার দলের নেতৃত্বে আছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। মিরপুরে এক সংবাদ সম্মেলনে সোহান জানিয়েছেন, এই সফরে তাদের মূল লক্ষ্য ট্রফি জেতা।

অস্ট্রেলিয়ায় কন্ডিশন ভিন্ন হলেও এইচপি ইউনিট গতবারের টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় দলের। সোহান বলেন, ‘শেখার বিষয়টি থাকবেই, তবে মূল লক্ষ্য ট্রফি জয়।’

সাত দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে পাকিস্তান শাহিনসসহ আরও কয়েকটি শক্তিশালী দল। প্রতিপক্ষদের নিয়ে বিশ্লেষণ করে প্রস্তুত হচ্ছে টাইগার ‘এ’ দল।

এ সফরে একটি চার দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ, যেখানে অংশ নেবেন টেস্ট স্কোয়াডের কয়েকজন ক্রিকেটার। এই ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে জাতীয় দল।

তবে অধিনায়ক সোহান আপাতত টি–টোয়েন্টি সিরিজেই মনোযোগী। তাঁর ভাষায়, ‘চার দিনের দল এখনো যায়নি, তাই আমরা এখন টি–টোয়েন্টি টুর্নামেন্টে ভালো করার দিকেই মন দিচ্ছি।

error: Content is protected !!