শিরোনাম

ওজন নিয়ন্ত্রণে সহায়ক ও রোগ প্রতিরোধে কার্যকর সালাদ, জানালেন পুষ্টিবিদেরা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১১-২৮
ছবি সংগৃহীত

প্রতিদিনের খাবারের তালিকায় একটি সালাদের প্লেট রাখা কতটা জরুরি—তা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন পুষ্টিবিদরা। তাদের মতে, সালাদে ব্যবহৃত তাজা সবজি শরীরকে নানা উপকার দেয় এবং সামগ্রিকভাবে সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পুষ্টিবিদদের ব্যাখ্যায়, সালাদের তাজা সবজিতে থাকে বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান। এসব খাবারে চর্বি বা কোলেস্টেরল না থাকায় ওজন বাড়ার ঝুঁকিও থাকে না। বরং সালাদ খেলে পেট ভরার অনুভূতি সৃষ্টি হয়, যা অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করে।

বিশেষজ্ঞরা জানান, সালাদের প্রধান উপাদান টমেটো পটাশিয়ামে সমৃদ্ধ, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর। বিশেষ করে যারা ডায়িউরেটিক ওষুধ গ্রহণ করেন, তাদের জন্য টমেটো বিশেষভাবে উপকারী।

গাজর নিয়ে পুষ্টিবিদদের মন্তব্য—এতে থাকা বিটা-ক্যারোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট রক্তের কোলেস্টেরল কমাতে সহায়ক এবং ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। পাশাপাশি গাজর ডায়রিয়া উপশমে কার্যকর হওয়ার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।

বিশেষজ্ঞদের পরামর্শ, সবজির ভিটামিন ঠিক রাখতে এগুলো বড় টুকরো করে কাটা উচিত এবং খাওয়ার ঠিক আগে সালাদ প্রস্তুত করাই ভালো। সালাদে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করলে ভিটামিন সি পাওয়া যায়, আর এক চামচ ভুট্টার তেল মেশালে চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো শরীরে আরও ভালোভাবে শোষিত হয়।

তাই স্বাস্থ্য সচেতন যেকোনো মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় সালাদ থাকা উচিত—এমনটা জানান বিশেষজ্ঞরা।

error: Content is protected !!