বাংলাদেশিদের ভিজিট ভিসা নিয়ে যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-০২

বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে ভিজিটর বা ভ্রমণ ভিসার ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য নয় বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস

সোমবার (২ মার্চ) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে করদাতাদের অর্থায়নে পরিচালিত সরকারি সহায়তা তুলনামূলক বেশি হারে গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

তবে স্পষ্ট করে বলা হয়েছে, এই স্থগিতাদেশ ভিজিটর (ভ্রমণ) ভিসার ক্ষেত্রে কার্যকর নয়।

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, যেসব দেশ এ সিদ্ধান্তের আওতায় পড়েছে, সেসব দেশের নাগরিকরা আগের মতোই অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পাশাপাশি ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও চলমান থাকবে।

error: Content is protected !!