ছবি: সংগৃহীত
সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশে এক যাত্রীর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তুরস্কের ইস্তাম্বুলে জরুরি অবতরণ করেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। অসুস্থ যাত্রীর নাম শাহ শামসুন নেহার রহমান। তার সঙ্গে থাকা আরও দু’জন যাত্রীসহ তাকে ইস্তাম্বুলে নামিয়ে দেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ সূত্রে জানা যায়, ফ্লাইট বিজি-২০১ সিলেট থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে সকাল ১১টা ২৫ মিনিটে যাত্রা করে। মাঝপথে যাত্রী অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটের ক্যাপ্টেন সাজ্জাদুল হক মেডিকেল ইমারজেন্সি ঘোষণা করে ইস্তাম্বুলে অবতরণ করেন।
বিমানটির ইস্তাম্বুল থেকে লন্ডনের উদ্দেশে পুনরায় যাত্রা করার কথা স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (আইন ও জনসংযোগ) মো. আল মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
