হবিগঞ্জে নারী নির্যাতনের মামলার জেরে ৫ নারী কারাগারে

: অনলাইন ডেস্ক
প্রকাশ: 2025-07-17
ছবি সংগৃহীত

হবিগঞ্জে নারী নির্যাতনের মামলার জেরে ৫ নারী কারাগারে

নারী নির্যাতনের মামলা করায় এক নারীকে বাস থেকে নামিয়ে মারধর ও অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন—রিনা আক্তার, তার মেয়ে মিনা আক্তার, পান্না আক্তার, সাহেদা আক্তার ও লুবনা আক্তার।

হবিগঞ্জ মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, মামলায় পূর্বে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদিন আরও পাঁচজন আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মামলার বাদী ছালেক মিয়া জানান, তার বোন সম্প্রতি স্বামী কাউছার মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিলেন। এর জেরে ৭ জুলাই হবিগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মাধবপুর যাওয়ার পথে যাত্রীবেশে বাসে ওঠা পাঁচ নারী তাকে মারধর ও অপহরণ করেন। ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী নারী জানান, স্বামী কাউছার মিয়া পরকীয়ায় জড়িয়ে পড়া এবং যৌতুকের দাবিতে শারীরিক-মানসিক নির্যাতন করতেন। আদালতে মামলা করায় প্রতিশোধ হিসেবে অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়। অভিযুক্ত নারীরা কাউছার মিয়ার আত্মীয়।

ভুক্তভোগী নারী মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের বাসিন্দা।

error: Content is protected !!