ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের পুত্র তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এ সময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
ঈদের শুভেচ্ছা জানাতে ভোর থেকেই যমুনা অভিমুখে মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৮টা থেকে সাধারণ মানুষের জন্য প্রাঙ্গণে প্রবেশ উন্মুক্ত করে দেওয়া হলে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে।
অনুষ্ঠানে অংশ নিতে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবীরা দলে দলে যমুনা প্রাঙ্গণে জড়ো হন। একপর্যায়ে মানুষের উপস্থিতি এতটাই বেড়ে যায় যে জনস্রোত বিস্তৃত হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা পর্যন্ত পৌঁছে যায়।
এদিকে পুরো অনুষ্ঠানজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা যায়, যাতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকে।
