হাত–পায়ের অবশ ভাব, ঝিঁঝিঁ ও জ্বালাভাব: কারণ ও করণীয়

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২৪
(ছবি সংগৃহীত)

অনেকেই হাতে-পায়ে অবশ হয়ে যাওয়া, ঝিঁঝিঁ করা বা জ্বালাভাব অনুভব করেন, যা সাধারণত স্নায়ুজনিত সমস্যার ইঙ্গিত দেয়।

মূল কারণগুলো

ডায়াবেটিক নিউরোপ্যাথি: অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়।

সারভাইক্যাল/লাম্বার স্পন্ডাইলোসিস: ঘাড় বা কোমরের হাড় ক্ষয়ে গিয়ে স্নায়ুর ওপর চাপ পড়ে।

কারপাল টানেল সিনড্রোম: কবজির স্নায়ু চাপে থাকলে ঝিঁঝিঁ ও ব্যথা হয়।

সায়াটিকা: কোমর থেকে পায়ে যাওয়া স্নায়ুতে চাপ পড়লে পায়ে ব্যথা ও জ্বালাভাব দেখা দেয়।

ভিটামিন বি১, বি৬, বি১২ বা ফলিক অ্যাসিডের ঘাটতি, রক্তস্বল্পতা, পানিশূন্যতা, থাইরয়েড, কিডনি বা লিভারের সমস্যা ও স্ট্রোকও এ ধরনের উপসর্গের জন্য দায়ী হতে পারে।

যা করণীয়

সুগার নিয়ন্ত্রণে রাখা, ভিটামিন ও হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করা জরুরি।

পর্যাপ্ত পানি পান (প্রতিদিন ২.৫–৩ লিটার), পুষ্টিকর খাবার (ডিম, দুধ, শাকসবজি, বাদাম, মাছ, কলা) গ্রহণ করা উচিত।

নিয়মিত হালকা ব্যায়াম ও স্ট্রেচিং করুন। দীর্ঘক্ষণ এক ভঙ্গিতে না বসা উত্তম।

ফিজিওথেরাপি (যেমন: আলট্রাসাউন্ড থেরাপি, আইএফটি, ট্রাকশন ইত্যাদি) এবং স্নায়ুর সঠিক যত্নের জন্য চিকিৎসকের পরামর্শ নিন।

প্রয়োজনে নিউরোট্রপিক ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করুন।

স্নায়ুজনিত জটিলতায় ভোগলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

error: Content is protected !!