ইসরায়েলের ভূখণ্ডে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা করে থাকে। এই ঘটনার পর ইসরায়েল তেহরান সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) জেরুজালেমে সাইরেন বাজতে শুরু করলে সাধারণ ইসরায়েলিরা দ্রুত নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ঝাঁপ করতে থাকে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে। তিনি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার কথাও উল্লেখ করেন।
কার্টজ আরও বলেন, “তেহরানের সাপের মাথায় আঘাত করার পর আমরা ইয়েমেনে হুতিদেরও কঠোরভাবে আঘাত করব। ইসরায়েলের বিরুদ্ধে হাত বাড়ানো যেকেউ তার হাত কাটা পড়বে।”
এদিকে, ইসরায়েল দাবি করেছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। আইডিএফ জানায়, ওই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
হুতি সশস্ত্র গোষ্ঠী নিজেও এই হামলার দায় স্বীকার করেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা নিয়মিতভাবে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে, যার অধিকাংশই ইসরায়েলি সেনাবাহিনী প্রতিহত করে থাকে। জবাবে ইসরায়েলও ইয়েমেনের ভূখণ্ডে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।
সূত্র: রয়টার্স, আরব নিউজ ও টাইমস অব ইসরায়েল।
