ছুটির দিনের সকালে হঠাৎ শক্ত কম্পনে কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.২। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকার কাছাকাছি এলাকায়।
কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কে বহু মানুষ বাসা-বাড়ি থেকে বের হয়ে আসে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ছবি সংগৃহীত
