শনিবার (১৮ এপ্রিল) ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ কাজ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার ডাল ছাঁটাই কার্যক্রমের কারণে সিলেট নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের চালিবন্দর, কাস্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দররোডসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
একই সময়ের মধ্যে ১১ কেভি ফিডারের আওতায় আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হর্কাস মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নওয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক-মুরাদপুর, টুলটিকর, পীরেরচকসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত ‘শাটডাউন’ চলাকালীন সময়েও লাইনকে সচল হিসেবে গণ্য করা হবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।
