ওসমানীনগর প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি শরিফ, সম্পাদক রনিক

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-08-25

ওসমানীনগর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার তাজপুর বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সভায় দৈনিক ডেসটিনি’র ওসমানীনগর প্রতিনিধি শরিফ আহমদ চৌধুরীকে সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের ওসমানীনগর প্রতিনিধি রনিক পালকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মলয় চক্রবর্তী, সহ-সভাপতি মো. আব্দুস শহিদ, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খাঁন ইমন, দপ্তর সম্পাদক মাছুম আহমদ, প্রচার সম্পাদক সঞ্জব আলী সাকিব এবং সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাশ দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শেখ ফয়ছল আহমদ ও নাজমুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন জুয়েল আহমদ, মিলাদ আহমদ, রকিবুল ইসলাম আনু, হাবিবুর রহমান, ওয়েছ মিয়া, হাবিবুর রহমান উজ্জল ও ময়নুল ইসলাম।

নতুন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা ওসমানীনগরের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

error: Content is protected !!