বয়স বাড়লেও থাকুন সুস্থ—সহায়ক হতে পারে সাদা ও কালো তিল

: বালাগঞ্জের আওয়াজ স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: 2025-06-18

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের নানা সমস্যার সম্মুখীন হওয়াটা স্বাভাবিক। হাঁটু ব্যথা, হজমের সমস্যা কিংবা স্মৃতিভ্রংশ—এসব যেন নিত্যসঙ্গী হয়ে ওঠে চল্লিশ-পঞ্চাশের পর। তবে সঠিক পুষ্টি ও যত্ন নিলে বয়সজনিত অনেক সমস্যাই প্রতিরোধ করা সম্ভব।

পুষ্টিবিদদের মতে, সাদা ও কালো তিল—এই দুই রান্নাঘরের উপাদান হতে পারে বয়সভিত্তিক স্বাস্থ্য রক্ষার একটি প্রাকৃতিক সমাধান।

সাদা ও কালো তিলের উপকারিতা সংক্ষেপে:

হাড় মজবুত রাখে: তিলে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় ক্ষয় রোধে সাহায্য করে।

ব্যথা কমায়: হাঁটু ও কোমরের ব্যথায় তিল বেশ উপকারী।

স্মৃতিশক্তি বাড়ায়: অ্যান্টিঅক্সিড্যান্ট থাকার ফলে মস্তিষ্ক সচল রাখে।

হজমে সহায়ক: ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিক কমায়।

হৃদযন্ত্রের জন্য ভালো: কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

হরমোনের ভারসাম্য রাখে: বিশেষ করে নারীদের জন্য উপকারী।

কীভাবে খাবেন?
সাদা ও কালো তিল সম পরিমাণে গুঁড়া করে স্যুপ, স্মুদি বা তরকারিতে মিশিয়ে খাওয়া যায়। চাইলে কাঁচা হলুদের সঙ্গে বেটে ভাতের সাথেও খেতে পারেন। তবে দিনে ২ চামচের বেশি না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য ভালো রাখতে দামি কিছু নয়, বরং প্রয়োজন সচেতনতা ও সঠিক খাবার বেছে নেওয়া। তাই তিল হতে পারে আপনার দৈনন্দিন সুস্থতার সহজ উপায়।

 

error: Content is protected !!