শিরোনাম

উত্তরায় প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহতদের শনাক্ত করে মরদেহ হস্তান্তর, প্রধান উপদেষ্টার তত্ত্বাবধান

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২১
ছবি সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শনাক্তযোগ্য মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অশনাক্ত মরদেহগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়।

এ ঘটনায় পাইলটসহ ১৯ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন, যাঁদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাসপাতাল এলাকায় ভিড় না করার অনুরোধ জানিয়েছে সরকার।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটির কারণে এটি মাইলস্টোন স্কুল ভবনে আছড়ে পড়ে।

error: Content is protected !!