ছবি: সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী রোববার, ১০ আগস্ট প্রকাশিত হবে। ঢাকা শিক্ষা বোর্ড এ তথ্য জানিয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল দিতে হয়। সেই অনুযায়ী ১০ আগস্ট ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফলাফল জানার পদ্ধতি:
এসএমএসে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে —SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <বছর>
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: SSC Dha 123456 2024
মাদ্রাসা বোর্ডের জন্য:
প্রি-রেজিস্ট্রেশন করতে হবে —Dakhil <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল> <বছর>
পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: Dakhil Mad 123456 2024
কারিগরি বোর্ডের জন্য:SSC Tec <রোল> <বছর> টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠালেই ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।
