শিরোনাম

ভাতের সঙ্গে নিয়মিত লেবু খেলে কী হয়?

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১০-১৭
ছবি সংগৃহীত

আমরা সবাই জানি, লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে ভাতের সঙ্গে লেবু খাওয়া কতটা ভালো, তা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। আসলে ভাতের সঙ্গে এক টুকরো লেবু খেলে শরীর পায় নানা উপকারিতা। এতে শুধু খাবারের রুচি বাড়ে না, হজমশক্তিও উন্নত হয়। পাশাপাশি শরীরে মেলে পর্যাপ্ত ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ডিটক্সিফাই করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

লেবুর উপাদান ভাতের শ্বেতসার সহজে ভেঙে হজমে সাহায্য করে। এতে পেটের গ্যাস কমে এবং মেটাবলিজম বৃদ্ধি পায়, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। ত্বক ভালো রাখতেও লেবু দারুণ কার্যকর।

ভাতের সঙ্গে লেবু খাওয়ার উপকারিতা

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:
লেবুতে থাকা ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সংক্রমণ ও ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয়।

২. শরীর ডিটক্সিফাই করে:
লেবুর প্রাকৃতিক উপাদান শরীর থেকে ক্ষতিকর ও দূষিত পদার্থ বের করে দেয়, ফলে শরীর থাকে বিষমুক্ত ও সতেজ।

৩. গ্যাসের সমস্যা কমায়:
লেবুর সাইট্রিক অ্যাসিড খাবার হজমে সহায়তা করে ও গ্যাসের সমস্যা কমায়। যাদের প্রায়ই গ্যাসের সমস্যা হয়, তারা ভাতের সঙ্গে লেবু খেতে পারেন।

৪. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে:
লেবু মেটাবলিজম বাড়িয়ে শরীরের অতিরিক্ত চর্বি জমতে বাধা দেয়। নিয়মিত লেবু খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

৫. হৃদপিণ্ড ও কিডনির জন্য উপকারী:
লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো। এটি কিডনি কোষকে সুরক্ষা দেয় এবং কিডনির পাথর প্রতিরোধেও সহায়তা করে।

৬. ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি:
লেবুতে থাকা ভিটামিন ‘সি’ ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, বলিরেখা কমায় এবং ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

সুতরাং, প্রতিদিনের খাবারে ভাতের সঙ্গে এক টুকরো লেবু যোগ করলে তা শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং শরীরের সার্বিক সুস্থতাও নিশ্চিত করে।

 

error: Content is protected !!