শিরোনাম

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

: জিতু আহমদ
প্রকাশ: ২০২৫-০৮-১২

 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সিলেটের ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বানিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে সিলেট–ঢাকা মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওসমানীনগরসহ আশপাশের এলাকার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কবির আহমদ। বক্তারা বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা রক্ষার স্বার্থে তুহিন হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনায় কেউ যেন দায়মুক্তি না পায় এবং যারা হত্যার পেছনে মদদ দিয়েছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। বক্তারা আরও হুঁশিয়ারি দেন—ন্যায়বিচার নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এসময় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, দৈনিক শ্যামল সিলেটের সহকারী সম্পাদক রজত চক্রবর্তী, আজকের সিলেট অনলাইন নিউজ পোর্টালের সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আখতার আহমদ সাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জমির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল ও মো. আনোয়ার হোসেন আনা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য আফজাল আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্দুল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সহ-সভাপতি মো. আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো. নূরুল ইসলাম রাফি, কার্যনির্বাহী সদস্য আব্দুল মতিন, লিলুউর রহমান পংকি, আবুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ, অনলাইন নিউজ পোর্টাল ‘ওসমানীনগর টাইমস’-এর সম্পাদক সুয়েবুর রহমান সুয়েব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, বিএনপি নেতা সঞ্জিৎ ব্যানার্জী, কওছর মিয়া, ইউপি সদস্য আবুল কালাম, উপজেলা যুব মজলিসের সভাপতি মসকুর আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

error: Content is protected !!