শিরোনাম

বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীনের  উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-২৬

সিলেটের আম্বরখানাস্থ অভিজাত ফয়েজ স্ন্যাকস এর স্বত্বাধিকারী, গহরপুর শিওরখাল গ্রামের (দীঘিওয়ালী বাড়ি)র কৃতিসন্তান মো. জয়নাল আবেদীনের পারিবারিক উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাতে সিলেট শহরের সুবিদবাজার বনকলাপাড়াস্থ তাদের বাসভবনে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মোনাজাত পরিচালনা পরিচালনা করেন খ্যাতিমান আলেম হযরত আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক (বরুনী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া গহরপুর সিলেটের মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ রাজু (সাহেবজাদায়ে গহরপুরী)।

এছাড়াও আলেমসমাজ, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ মাহফিলে অংশগ্রহণ করেন।

মাহফিলে জয়নাল আবেদীন এর পিতা মরহুম আব্দুল মন্নান ও চাচা মরহুম হাজী আব্দুল মছব্বিরসহ সকল কবরবাসী মুর্দেগানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

error: Content is protected !!