শিরোনাম

২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-১১-২২
ছবি সংগৃহীত

তীব্র ভূমিকম্পের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কেঁপে উঠল বাংলাদেশ।

শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নতুন করে অনুভূত এই ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর।

তিনি জানান, “এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাভারের বাইপাইল এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩। এটি ছিল অপেক্ষাকৃত কম মাত্রার ভূমিকম্প।”

এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। ভয়াবহ সেই কম্পনে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু এবং প্রায় ৭০০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

৫.৭ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরের নরসিংদীর মাধবদীতে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এবং এর স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড।

error: Content is protected !!