শিরোনাম

২০২৬ সালে পবিত্র রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছেন জ্যোতির্বিদরা। চাঁদ দেখার হিসাবের ভিত্তিতে বিভিন্ন ইসলামি দেশে ধর্মীয় উৎসব পালনের সম্ভাব্য সময় গণনা করে এ তথ্য জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী ২০২৫ সালের ২৫ জুন পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যেতে পারে। সে হিসেবে ২৬ জুন শুরু হবে হিজরি নববর্ষ ১৪৪৭।

পবিত্র রমজান ২০২৬ সালে শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি। তবে অঞ্চলভেদে এ তারিখ একদিন ভিন্ন হতে পারে। পূর্বাঞ্চলীয় দেশগুলোতে চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি, সেক্ষেত্রে রোজা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

ঈদুল ফিতর পালিত হতে পারে ২০ মার্চ। চাঁদ দেখা সাপেক্ষে কোনো কোনো অঞ্চলে একদিন পরেও ঈদ উদযাপিত হতে পারে।

জিলহজ মাসের চাঁদ ২০২৬ সালের ১৬ মে দেখা যেতে পারে। সেই হিসেবে জিলহজ শুরু হবে ১৭ মে থেকে। আর পূর্বাঞ্চলে একদিন পর, অর্থাৎ ১৮ মে শুরু হতে পারে জিলহজ মাস। এ হিসাবে ২৬ মে আমিরাতসহ পশ্চিমাঞ্চলে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং পূর্বাঞ্চলে ২৭ মে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে সব তারিখই চাঁদ দেখার ওপর নির্ভরশীল বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

error: Content is protected !!