শিরোনাম

সিলেটের যে নির্বাচনী দায়িত্ব পেলেন কাইয়ুম চৌধুরী

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০১-২২

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে দলের পক্ষ থেকে নতুন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে ‘সমন্বয়ক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের জন্য বিএনপির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়। চিঠিটির সূত্র নম্বর— বিএনপি/সাধারণ/৭৭/০৭/২০২৬।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করতে এই দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল কাইয়ুম চৌধুরীকে।

error: Content is protected !!