শিরোনাম

এই সপ্তাহেই চালু হতে পারে কুমারগাঁওয়ের ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-০৩

সিলেটের বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার স্টেশনটি চলতি সপ্তাহেই চালু হতে পারে। এমনটাই জানিয়েছেন উপকেন্দ্রটির সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য।

তিনি গণমাধ্যমকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১৯ দিন ধরে বন্ধ রয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রটি। তবে মেরামতের কাজ চলমান রয়েছে এবং ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ টিম এসে বিভিন্ন যন্ত্রাংশের টেস্টিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সব পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে এবং ত্রুটি না থাকলে সপ্তাহের মধ্যেই এটি চালু করার আশা করা হচ্ছে।

কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র সূত্রে জানা যায়, এই পাওয়ার স্টেশন থেকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে এটি বন্ধ থাকায় বর্তমানে শুধুমাত্র জাতীয় গ্রিডের ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টার (এনএলডিসি) থেকে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

ফলে গত ১০ দিন ধরে সিলেটে লোডশেডিং বেড়ে যায়। গরম আবহাওয়ার কারণে দুর্ভোগও বৃদ্ধি পেয়েছিল। বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন, পাওয়ার স্টেশন সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং আরও বাড়তে পারে। তবে সাম্প্রতিক কয়েক দিনের টানা বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে আসায় লোডশেডিংও কিছুটা হ্রাস পেয়েছে।

error: Content is protected !!