শিরোনাম

বাংলাদেশিদের জন্য আজ থেকে নতুন নিয়মে যুক্তরাজ্যের ভিসা

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৬-০২-২৫
ছবি: সংগৃহীত

বাংলাদেশি ভিসাপ্রার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে British High Commission Dhaka। সংস্থাটি জানিয়েছে, আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশিদের ক্ষেত্রে আর পাসপোর্টে ভিসা স্টিকার দেওয়া হবে না; এর পরিবর্তে শুধুমাত্র ই-ভিসা প্রদান করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়ে হাইকমিশন জানায়, ভিসা অনুমোদনের পর আবেদনকারীকে তার পাসপোর্টের তথ্য অনলাইনে জমা দিতে হবে এবং ভিসা যাচাইয়ের জন্য একটি ইউকেভিআই (UKVI) অ্যাকাউন্ট খুলতে হবে। ভ্রমণের আগে ই-ভিসার তথ্য সঠিকভাবে হালনাগাদ ও যাচাই করা বাধ্যতামূলক।

বার্তায় আরও বলা হয়, ইউকেভিআই অ্যাকাউন্টে প্রয়োজনীয় তথ্য আপডেট সম্পন্ন হওয়ার পরই যুক্তরাজ্যে ভ্রমণ করা যাবে। এই সেবা গ্রহণের জন্য অতিরিক্ত কোনো ফি প্রযোজ্য হবে না।

ই-ভিসা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

error: Content is protected !!