শিরোনাম

সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ

: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০২৬-০১-০৮

সিলেট প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার।

মঙ্গলবার ৬ জানুয়ারি এক শুভেচ্ছা শুভেচ্ছা বার্তায় সংগঠনের সাবেক প্রতিষ্টাতা সভাপতি আবুু তাহের ও সর্বশেষ সাবেক সভাপতি শামসুল ইসলম বলেন- আন্দোলন সংগ্রামের গৌরবময় ইতিহাস রয়েছে সিলেট প্রেসক্লাবের…। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নতুন কমিটি সিলেট প্রেসক্লাবকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার।

এছাড়ও নব-নির্বাচিত সকল সদস্যবৃন্দ ও নির্বাচনে অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলে- সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূর ,সাধারন সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদকসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন- ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আবু তাহের, সর্বশেষ সাবেক সভাপতি ও ফ্রান্স দর্পণ পত্রিকার সম্পাদক শামসুল ইসলাম, ফ্রান্স দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার ও ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি রাজ্জাক আহমেদ রাজা, ফ্রান্সের মার্সেই শহরের সাংবাদিক সুহেল আহমেদ- প্রমূখ।

error: Content is protected !!