শিরোনাম

২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

: খেলা ডেস্ক
প্রকাশ: ২০২৫-১১-১৯
ছবি সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে অবশেষে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলের সুবাদে ০-১ ব্যবধানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

পুরো ম্যাচজুড়ে শক্ত প্রতিরোধ, আক্রমণ ও রক্ষণভাগে মনোমুগ্ধকর লড়াই উপহার দেয় বাংলাদেশ দল। তবে ম্যাচের সিদ্ধান্ত আসলে তরুণ Sensation শেখ মোরসালিনের সৌজন্যে। তার দুর্দান্ত গোলেই ভারতকে হারিয়ে বহু প্রতীক্ষিত এই ঐতিহাসিক জয় তুলে নেয় হামজা-শিষ্যরা।

বাংলাদেশ এর আগে সর্বশেষ ভারতকে হারিয়েছিল ২০০৩ সালের ১৮ জানুয়ারি, একই ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়ামে। সেদিন মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল লাল-সবুজের দল।

এরপর কেটে গেছে দীর্ঘ ২২ বছর—কিন্তু ভারতের বিপক্ষে আর জয়ের দেখা মেলেনি। অবশেষে সেই দীর্ঘ খরা আজকের জয় দিয়ে কাটল।

error: Content is protected !!