শিরোনাম

ঝড়ো হাওয়ার শঙ্কা, ১০ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৫-০৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, ১০ জেলার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

🗓️ নিজস্ব প্রতিবেদক | ৬ মে ২০২৫, মঙ্গলবার

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা পর্যন্ত জারি করা এই সতর্কবার্তায় ১০ জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই আবহাওয়া পরিস্থিতিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামনের কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে। পাশাপাশি আগামী সপ্তাহে বৃষ্টিপাতের হার বাড়ার সম্ভাবনাও রয়েছে।

সতর্কতা মেনে চলুন এবং আবহাওয়া আপডেটের দিকে নজর রাখুন।

error: Content is protected !!