শিরোনাম

শাহজালালের (র.) মাজার থেকে অজ্ঞাতপরিচয় লা*শ উদ্ধার

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০১-২৬
ছবি: সংগৃহীত

সিলেটের হযরত শাহজালাল (র.)-এর মাজার প্রাঙ্গণের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির বয়স প্রায় ৭০ বছর বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতহাল প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

error: Content is protected !!