ছবি; সংগৃহীত
সারা দেশে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন ১ হাজার ৪৯ জন। বাকি ৫৭১ জনকে অন্যান্য অপরাধে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) পুলিশ সদর দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে এসব আসামিদের আটক করা হয়।
অভিযান চলাকালে একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, শর্টগানের দুটি কার্তুজ, দুটি পিস্তলের গুলি, একটি দেশীয় লোহার পাইপগান, একটি চাকুসহ কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে দেশজুড়ে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
