শিরোনাম

জুলাই আন্দোলন স্মরণে এক জিবি ফ্রি ইন্টারনেট দেবে সরকার

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৭-১৮

জুলাই আন্দোলনের স্মরণে এবং ‘জুলাই ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণার অংশ হিসেবে আগামী শুক্রবার (১৮ জুলাই) দেশের সকল মোবাইল ফোন গ্রাহক বিনামূল্যে ১ জিবি করে ইন্টারনেট ডেটা পাবেন, যার মেয়াদ থাকবে পাঁচ দিন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, সরকার ঘোষিত ‘জুলাই স্মরণ সপ্তাহ’-এর অংশ হিসেবে মোবাইল গ্রাহকদের সম্মান জানাতে এ বিশেষ ফ্রি ডেটা অফার চালু করা হয়েছে। এ বিষয়ে গত ৯ জুলাই মোবাইল অপারেটরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

কীভাবে পাওয়া যাবে ফ্রি ইন্টারনেট

ফ্রি ইন্টারনেট ব্যবহারের জন্য গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

  • গ্রামীণফোন (জিপি): *121*1807#

  • রবি:*4*1807#

  • বাংলালিংক: *121*1807#

  • টেলিটক: *111*1807#

উক্ত কোড ডায়াল করলেই গ্রাহকরা ফ্রি ১ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন।

  • জুলাই ফ্রি ইন্টারনেট ২০২৫
  • বিনামূল্যে এক জিবি ডেটা
  • মোবাইল ফোন ফ্রি ডেটা বাংলাদেশ
  • error: Content is protected !!