ছবি: সংগৃহীত
রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা ২০২৫ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) নবম কমিশন সভা অনুষ্ঠিত হবে।
বুধবার ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক শরিফুল আলম জানান, সকাল ১১টায় কমিশন ভবনের সভাকক্ষে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
সভায় মূল আলোচ্যসূচির মধ্যে রয়েছে আচরণ বিধিমালার খসড়া, সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ এবং অন্যান্য বিবিধ বিষয়।
